Rajasthan Accident: রাজস্থানে ভয়াবহ পথ দুর্ঘটনা, মৃত ৪ আহত কমপক্ষে ৫০
বাকিদের খাত্তাখারদ সিএসসি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ। চলছে উদ্ধারকার্য।
নয়াদিল্লিঃ রাজস্থানে (Rajasthan) ভয়াবহ দুর্ঘটনা (Accident)। ট্রাক্টর ট্রলি (Tractor Trolley) উল্টে গুরুতর জখম প্রায় ৫০ জন যাত্রী। মৃত্যু হয়েছে ৪ জনের। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে রাজস্থানের বুন্দি জেলায়। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ট্রলিটি। যার জেরে গুরুতর জখম হন ৫০ জন। তাঁদের মধ্যে কিছুজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের মধ্যে কিছুজনকে মাতুন্দা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের খাত্তাখারদ সিএসসি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ। চলছে উদ্ধারকার্য। জানা গিয়েছে, ওই ট্রলিতে চেপে মাতুন্দায় একটি সম্মেলনে যাচ্ছিলেন যাত্রীরা। পথে এই দুর্ঘটনা ঘটে।
রাজস্থানে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৪ আহত কমপক্ষে ৫০
Rajasthan: In Bundi district, a tractor trolley carrying members of the Bairwa community overturned while en route to a conference in Matunda. Approximately 50 people were injured, and four have died. The injured were taken to Khattakard CSC, with the seriously injured… pic.twitter.com/YlPIEl0PaM
— IANS (@ians_india) May 8, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on May 08, 2025 01:29 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

