Unnao Rape Case: নাবালিকাকে ধর্ষণ করে খুন করল শিক্ষক, পরিবারকে সরকারি সুবিধা দিতে এগিয়ে এল প্রশাসন

নাবালিকাকে ধর্ষণ করে খুন করল তাঁরই স্কুলের শিক্ষক ও তাঁর বন্ধু। গত বুধবার ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের উন্নাওতে। যদিও এই ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে কিনা তা এখনও জানা যায়নি।

Unnao Rape Case: নাবালিকাকে ধর্ষণ করে খুন করল শিক্ষক, পরিবারকে সরকারি সুবিধা দিতে এগিয়ে এল প্রশাসন
Representational Image (Photo Credits: File Photo)

নাবালিকাকে ধর্ষণ করে খুন করল তাঁরই স্কুলের শিক্ষক ও তাঁর বন্ধু। গত বুধবার ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের উন্নাওতে (Unnao)। যদিও এই ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে কিনা তা এখনও জানা যায়নি। অন্যদিকে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছিল। গতকাল রাতে সেই দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, ঘটনার তদন্ত চলছে। আদালত মৃতের পরিবারকে ন্যায় দেবে। আমরা তদন্তের মাধ্যমে অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি দেওয়ানোর চেষ্টা করব। অন্যদিকে স্থানীয় প্রশাসনের তরফ থেকেও পরিবারকে সবধরনের সরকারি সুবিধা দেবে। সেই সঙ্গে আর্থিক সহযোগীতাও করা হবে।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jul 19, 2024 04:21 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).