Arvind Kejriwal: কেজরিওয়ালের স্বাস্থ্য পরীক্ষা করতে ইডি অফিসে চিকিৎসকদের টিম
বৃহস্পতিবার রাতে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal) গ্রেফতার হওয়ার পর আজ সকালে চিকিৎসকদের একটি বিশেষ টিম চলে এল ইডি অফিসে। মূলত, নিয়মমাফিক স্বাস্থ্য পরীক্ষা করার জন্যই চিকিৎসকরা আসেন। এদিকে, শুক্রবারই আদালতে পেশ করা হবে আপ সুপ্রিমোকে। তাই তড়িঘড়ি স্বাস্থ্য পরীক্ষা করিয়ে নিচ্ছে ইডি আধিকারিকরা। এদিকে গতকাল রাতে গ্রেফতারের পর কেজরিওয়ালকে লকআপের মধ্যেই রাত কাটাতে হয়েছে। আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতারির পর এখনও তাঁকে জিজ্ঞাসাবাদে বসতে হয়নি।
#WATCH | Delhi: A team of doctors arrives at the ED office for the medical examination of Delhi CM and AAP National Convenor Arvind Kejriwal. pic.twitter.com/LE8ACDl09a
— ANI (@ANI) March 22, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Mar 22, 2024 08:59 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

