Greater Noida: গ্রেটার নয়ডায় আচমকাই চলন্ত গাড়িতে লাগল আগুন, অল্পের জন্য প্রাণরক্ষা যাত্রীদের, দেখুন ভিডিয়ো
চরম ব্যস্ততার মধ্যে উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডার রাস্তায় ভয়ঙ্কর দুর্ঘটনা। বুধবার রাত ৯টা নাগাদ গৌর শহরে রাস্তায় আচমকাই চলন্ত গাড়িতে লাগল আগুন।
চরম ব্যস্ততার মধ্যে উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডার (Greater Noida) রাস্তায় ভয়ঙ্কর দুর্ঘটনা। বুধবার রাত ৯টা নাগাদ গৌর সিটির রাস্তায় আচমকাই চলন্ত গাড়িতে লাগল আগুন। বিপদ বুঝে গাড়ি থেকে ঝাঁপ দিয়ে প্রাণে বাঁচলেন যাত্রীরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকল বাহিনী। কিছুক্ষণের মধ্যেই নিয়ন্ত্রণে চলে আসে আগুন। তবে ততক্ষণে ভষ্মীভূত হয়ে যায় গোটা গাড়ি। যাত্রীদের অল্পবিস্তর চোট লাগে। তবে গাড়িতে কীভাবে আগুন লাগল, সেই কারণ এখনও অজানা। ঘটনাস্থলে স্থানীয় পুলিশ এসে তদন্ত শুরু করেছে।
Greater Noida, Uttar Pradesh: A moving car caught fire in the Gaur City area, with flames visible from a distance. The intense blaze reduced the vehicle to ashes. The passengers jumped out in time to save their lives. The cause of the fire remains unknown pic.twitter.com/bKIVd6CcL7
— IANS (@ians_india) March 26, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Mar 26, 2025 10:32 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

