Mumbai Fire: কাকভোরে মুম্বইয়ে বস্তি এলাকায় বিধ্বংসী আগুন! চলছে উদ্ধারকাজ
বিধ্বংসী আগুন মুম্বইয়ের (Mumbai) বস্তি এলাকায়। জানা গিয়েছে, বুধবার ভোর ৪টে নাগাদ মহারাষ্ট্রের (Maharashtra) থানে (Thane) জেলার ভায়ান্ডার ইস্ট এলাকার বস্তিতে আগুন লাগে। সূত্রের খবর, ঘটনাস্থলে দমকলের ২৪টি ইঞ্জিন এসেও এখনও পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। ভষ্মীভূত হয়ে গিয়েছে একাধিক দোকান এবং বাড়ি। ঘটনায় আহত হয়েছেন অনেকে। চলছে উদ্ধারকাজ, তবে কেউ আটকে আছে কিনা এখনও জানা যায়নি। তাঁদের চিকিৎসার জন্য ইতিমধ্যেই স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এলাকাটি ঘিঞ্জি এবং একাধিক বসতবাড়ি থাকার কারণে সিলিন্ডার ফাটছে, যার ফলে আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল বাহিনীকে বেগ পেতে হচ্ছে। যদিও আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।
VIDEO | A massive fire broke out in the slum area of Bhayandar East, #Mumbai at about 4 am today. Firefighting teams at the spot. More details are awaited.
(Full video available on PTI Videos - https://t.co/n147TvqRQz) pic.twitter.com/q0LcZdDuG2
— Press Trust of India (@PTI_News) February 28, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Feb 28, 2024 09:55 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

