Ajmer Fire: আজমীরে ফার্নিচারের দোকানে আগুন, পুড়ে ছাঁই গোটা দোকান, দেখুন ভিডিয়ো

রবিবাসরীয় বিকেলে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল রাজস্থানের আজমীরে। জয়পুর-আজমীর হাইওয়ের কাছে একটি ফার্নিচারের দোকানে আগুন লাগে।

Ajmer Fire: আজমীরে ফার্নিচারের দোকানে আগুন, পুড়ে ছাঁই গোটা দোকান, দেখুন ভিডিয়ো

রবিবাসরীয় বিকেলে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল রাজস্থানের আজমীরে। জয়পুর-আজমীর হাইওয়ের (Jaipur-Ajmer Highway) কাছে একটি ফার্নিচারের দোকানে আগুন লাগে। আগুনের লেলিহান শিখায় পুড়়ে ছাঁই গোটা দোকান। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের একাধিক ইঞ্জিন। কয়েকঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও ততক্ষণে ভষ্মীভূত হয়ে যায় একাধিক বহুমূল্যের আসবাবপত্র। যদিও আগুন কীভাবে লাগল তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে শট সার্কিটের জেরেই ঘটনাটি ঘটেছে। যদিও অগ্নিকাণ্ডের জেরে হতাহতের কোনও খবর নেই। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে চলে এসেছে বলে জানিয়েছে দমকল আধিকারিকরা।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Apr 20, 2025 08:44 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).