Firozabad: কাপড়ের গুদামে বিধ্বংসী আগুন, কয়েক কোটি টাকা ক্ষয়ক্ষতির আশঙ্কা

ঘটনাস্থলে আসে দমকলের বারোটি ইঞ্জিন। দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

Firozabad: কাপড়ের গুদামে বিধ্বংসী আগুন, কয়েক কোটি টাকা ক্ষয়ক্ষতির আশঙ্কা
গুদামে আগুন (ছবিঃX@IANS)

নয়াদিল্লিঃ সোমবার মাঝরাতে উত্তরপ্রদেশের(Uttar Pradesh)ফিরোজাবাদে(Firozabad) ভয়াবহ অগ্নিকাণ্ড। আগুন লাগল কাপড়ের গুদাম সহ একটি জুটের দোকানে। ঘটনাটি ঘটেছে ফিরোজাবাদের মহল্লা গঞ্জ দত্ত এলাকায়। সোমবার রাত ২ টো নাগাদ দাউ দাউ করে জ্বলতে থাকে দোকানগুলি। ওই বিল্ডিঙের উপরেই মানুষের বসবাস। আতঙ্কে বড়ি ছাড়ে বেশ কয়েকটি পরিবার। খবর দেওয়া হয় দমকলে। ঘটনাস্থলে আসে দমকলের বারোটি ইঞ্জিন। দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। পুড়ে ছাই হয়ে গিয়েছে দু'টি দোকান। সবমিলিয়ে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা।

কাপড়ের গুদামে বিধ্বংসী আগুন

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Dec 24, 2024 09:53 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).