Landslide in Katra: কাটরাতে ভয়াবহ ভূমিধস, আহত একাধিক তীর্থযাত্রী, মৃত ২, জারি উদ্ধারকাজ

সোমবার দুপুরে জম্মুর কাটরাতে ভয়াবহ ভূমিধস। জানা যাচ্ছে পাঞ্ছি হেলিপ্যাডের কাছে এই ভূমিধসটি ঘটেছে।

Landslide in Katra: কাটরাতে ভয়াবহ ভূমিধস, আহত একাধিক তীর্থযাত্রী, মৃত ২, জারি উদ্ধারকাজ

সোমবার দুপুরে জম্মুর কাটরাতে ভয়াবহ ভূমিধস। জানা যাচ্ছে পাঞ্ছি হেলিপ্যাডের কাছে এই ভূমিধসটি ঘটেছে। সেই সময় ওই জায়গাতে একাধিক তীর্থযাত্রী বৈষ্ণব দেবী মন্দিরের (Mata Vaishno Devi Temple) উদ্দেশ্যে যাচ্ছিলেন। আচমকা ভূমিধস হওয়ায় একাধিক মানুষের হতাহতের সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী দল। বেশ কয়েকজনকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এখনও পর্যন্ত দুইজনের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে এই সংখ্যাটি বাড়ার আশঙ্কা রয়েছে। ভূমিধসের কারণে যানজটের সৃষ্টি হয়েছে ওই এলাকায়।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Sep 02, 2024 04:57 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).