Andhra Pradesh Train Accident: অন্ধ্রপ্রদেশে লাইনচ্যুত পণ্যবাহী ট্রেন, ব্যাহত রেল পরিষেবা

পরিস্থিতি স্বাভাবিক করে তৎপর রেল কর্তৃপক্ষ।

Andhra Pradesh Train Accident: অন্ধ্রপ্রদেশে লাইনচ্যুত পণ্যবাহী ট্রেন, ব্যাহত রেল পরিষেবা
অন্ধ্রপ্রদেশে রেল দুর্ঘটনা (ছবিঃX)

নয়াদিল্লিঃ দেশে ফের রেল দুর্ঘটনা(Rail Accident)। অন্ধ্রপ্রদেশে(Andhra Pradesh) লাইনচ্যুত পণ্যবাহী ট্রেন(Goods Train)। সোম সকালে ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের আনাকাপল্লিতে(Anakapalli)। জানা গিয়েছে, এদিন আনাকাপল্লি থেকে বিশাখাপত্তনমের দিকে যাচ্ছিল পণ্যবাহী একটি ট্রেন। অতিরিক্ত ভাড়ের কারণে একটি পোস্টে ধাক্কা লেগে লাইনচ্যুত হয়ে যায় পণ্যবাহী ট্রেনটি। এই ঘটনায় হতাহতের কোনও খবর মেলেনি। তবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে রেল লাইনের। এই ঘটনায় ব্যহত হয়ে পড়েছে রেল পরিষেবা। পরিস্থিতি স্বাভাবিক করে তৎপর রেল কর্তৃপক্ষ।

অন্ধ্রপ্রদেশে লাইনচ্যুত পণ্যবাহী ট্রেন, ব্যাহত রেল পরিষেবা

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Mar 17, 2025 10:42 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).