Rajasthan Fire: আতসবাজি থেকে প্রাইভেট রিসর্টে লাগল আগুন, পুড়ে খাঁক একাংশ এলাকা, দেখুন ভিডিয়ো
ফের অগ্নিকাণ্ডের ঘটনা। এবার রাজস্থানে পুস্করে একটি প্রাইভেট রিসর্টে লাগল আগুন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকল বাহিনী।
ফের অগ্নিকাণ্ডের ঘটনা। এবার রাজস্থানে পুস্করে (Pushkar) দেবনগর রোড সংলগ্ন একটি প্রাইভেট রিসর্টে লাগল আগুন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকল বাহিনী। সূত্রের খবর, আতসবাজি জ্বালানোর কারণেই ঘটে এই বিপত্তি। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জিন। এদিকে আগুন আতঙ্কের রিসর্টে থাকা অতিথি আর কর্মীরা ছোটাছুটি শুরু করে। যদিও দমকলকর্মীর তাঁদের সুরক্ষিতভাবে বাইরে বের করে আনেন। ঘন্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে চলে আসে। যদিও অগ্নিকাণ্ডের জেরে রিসর্টের একাংশ পুড়ে ছাঁই হয়ে যায়। ঘটনায় হতাহতের কোনও খবর নেই।
দেখুন ভিডিয়ো
Pushkar, Rajasthan: A fire broke out near a private resort on Devnagar Road in Pushkar. The incident reportedly occurred during firecracker bursting. Fire brigade teams are on the spot and efforts to control the flames are underway. Further details are awaited pic.twitter.com/PnQGY5KPHp
— IANS (@ians_india) April 20, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Apr 20, 2025 10:51 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

