Telangana Fire: রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকল বাহিনী, দেখুন ভিডিয়ো
এবার রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে লাগল আগুন। রবিবার এমনিতেই বন্ধ থাকে ব্যাঙ্ক। তারমধ্যেই এদিন রাত ৯টা নাগাদ তেলেঙ্গানার সেকেন্দ্রাবাদের এসবিআই ব্যাঙ্কের শাখায় লাগল আগুন।
এবার রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে লাগল আগুন। রবিবার এমনিতেই বন্ধ থাকে ব্যাঙ্ক। তারমধ্যেই এদিন রাত ৯টা নাগাদ তেলেঙ্গানার সেকেন্দ্রাবাদের (Secunderabad) পিয়াটনি সেন্টারের কাছে অবস্থিত এসবিআই ব্যাঙ্কের (SBI Bank) শাখায় টপ ফ্লোরে লাগল আগুন। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে দমকলের একাধিক ইঞ্জিন। ঘন্টাখানেকের চেষ্টায় আগুন আপাতত নিয়ন্ত্রণে এসেছে। যেহেতু আজ রবিবার ছিল তাই পুরো ভবনটি জনশূন্য ছিল। তাই হতাহতের কোনও খবর নেই। তবে এই ঘটনায় একাধিক গুরুত্বপূর্ণ নথিপত্র নষ্ট হয়েছে বলে খবর। যদিও আগুন কীভাবে লাগল তা এখনও স্পষ্ট নয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে বিষয়টি খতিয়ে দেখা হবে জানিয়েছে দমকল আধিকারিকরা।
দেখুন ভিডিয়ো
Secunderabad, Telangana: A fire broke out at the SBI Bank near Pyatni Center. Firefighters rushed to the scene and are working to control the blaze pic.twitter.com/RFeKUgMfAB
— IANS (@ians_india) May 4, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on May 04, 2025 11:13 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

