Bhopal: মহারানা প্রতাপের জন্ম জয়ন্তীতে মূর্তিতে মাল্যদান করতে গিয়ে বিপত্তি! ক্রেন ভেঙে পড়লেন ভোপালের কাউন্সিলর
রবিবার ভোপালে মহারানা প্রতাপের (Maharana Pratap) জন্ম জয়ন্তীতে মূর্তিতে মাল্যদান করতে গিয়ে বড়সড় দুর্ঘটনার সম্মুখীন হলেন স্থানীয় বিধায়ক। জানা যাচ্ছে, ভোপালের ৬৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জিতেন্দ্র সিং রাজপুত এবং তাঁর কাকা সহ আরও একজন এই দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ২০ ফুট উচ্চতার ওই মূর্তিতে ক্রেনে করে উঠছিলেন তিনজন। ওপরে উঠে কাউন্সিলর যখন মালা পড়ানোর জন্য কিছুটা ঝুঁকে যায় তখন ক্রেনের ওয়েল্ডিং ভেঙে যায়। আর তাতেই দুর্ঘটনাটি ঘটে। এই মুহূর্তে কাউন্সিলর সহ বাকি দুজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Bhopal, Madhya Pradesh: A crane collapsed, injuring a councilor and two others during Maharana Pratap's birth anniversary celebration pic.twitter.com/qxedoKDXBC
— IANS (@ians_india) June 9, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jun 09, 2024 06:53 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

