Bomb threat call: ক্লাস চলাকালীন দিল্লির কলেজে বোমাতঙ্ক! চলছে জোর তল্লাশি

Bomb threat call: ক্লাস চলাকালীন দিল্লির কলেজে বোমাতঙ্ক! চলছে জোর তল্লাশি
Delhi Police (Photo Credit: Wikipedia)

দিল্লির (Delhi) রাম লাল আনন্দ কলেজে (Ram Lal Anand College) বোমাতঙ্ক। বৃহস্পতিবার সকাল ৯টা ৩৪ নাগাদ কলেজের অফিসের ফোনে একটি কল আসে। তখন অপরপ্রান্ত থেকে এক কর্মীকে জানানো হয়, কলেজে বোম রাখা আছে। এরপর তড়িঘড়ি খবর দেওয়া হয় থানায়। ঘটনাস্থলে আসে পুলিশ, অ্যাম্বুলেন্স, বোমা নিস্ক্রিয়করণ টিমের (Bomb Disposal Squads) সদস্যরা। এরপর পড়ুয়া, শিক্ষক এবং শিক্ষাকর্মীদের কলেজ থেকে সুরক্ষিতভাবে বের করে আনা হয়। তারপর থেকে শুরু হয়েছে তল্লাশি। যদিও এখনও কোনও বোমা উদ্ধার হয়নি। তবে এই ঘটনায় বেশ চাঞ্চল্য ছড়িয়েছে কলেজ চত্বরে। অন্যদিকে, কে ফোন করেছিল তা খতিয়ে দেখছে স্থানীয় পুলিশ।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Mar 07, 2024 12:12 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).