Odisha Train Accident: আবুধাবিতে লটারিতে জেতা সব টাকা ওডিশায় ট্রেন দুর্ঘটনার ক্ষতিপূরণে দিলেন প্রবাসী ভারতীয়
সম্প্রতি আবুধাবিতে এক লটারিতে ২০ হাজার দিনার (ভারতীয় মুদ্রায় ৪ লক্ষ ৪৮ হাজার ৮৮৫ টাকা) জিতেছিলেন ২৮ বছরের এক প্রবাসী ভারতীয়।
সম্প্রতি আবুধাবিতে এক লটারিতে ২০ হাজার দিনার (ভারতীয় মুদ্রায় ৪ লক্ষ ৪৮ হাজার ৮৮৫ টাকা) জিতেছিলেন ২৮ বছরের এক প্রবাসী ভারতীয়। সেই প্রবাসী ভারতীয় দেশের মানুষের বিপদে পাশে দাঁড়ালেন। তিনি আবুধাবিতে জেতা লটারির সব টাকা ওডিশায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতদের পরিবারকে তুলে দিচ্ছেন। সাড়ে ৪ লক্ষ টাকার চেক ওডিশায় ট্রেন দুর্ঘটনায় নিহতদের পরিবারের হাতে তুলে নেওয়ার ঘোষণা করে জানান, "এই টাকাটা সবচেয়ে বেশী ওদের দরকার।"
গত ২ জুন ওডিশার বালাসোর জেলার বাহনাগা বাজার স্টেশনে করমণ্ডল এক্সপ্রেসের সঙ্গে দুটি ট্রেনের সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনা হয়। সরকারী হিসেবে ওডিশায় এই ট্রেন দুর্ঘটনায় ২৮৮ জন মারা যান, আহতদের সংখ্যা হাজারের বেশী।
দেখুন টুইট
A 28-year-old Indian expat in #AbuDhabi, who recently won Dh 20,000 (Rs 4,48,885) in a lottery, has pledged to #Donate an amount from his winnings to the victims of the dreadful train accident in Odisha's Balasore district on June 2 that claimed 288 lives.#OdishaTrainTragedy… pic.twitter.com/oj37FqapPu
— IANS (@ians_india) June 12, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jun 12, 2023 01:18 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

