Madhya Pradesh Road Accident: বিয়েবাড়ি থেকে ফেরার পথে সব শেষ, দুর্ঘটনায় মৃত্যু একই পরিবারের ৯ জনের, আহত ২

Madhya Pradesh Road Accident: বিয়েবাড়ি থেকে ফেরার পথে সব শেষ, দুর্ঘটনায় মৃত্যু একই পরিবারের ৯ জনের, আহত ২
Accident Representative Photo

নয়াদিল্লিঃ মধ্যপ্রদেশে ভয়াবহ দুর্ঘটনা (Madhya Pradesh Road Accident)। ভ্যানের (Van) উপর উল্টে গেল ট্রাক। মৃত্যু ৯ জনের। আহত আরও ২। মঙ্গলবার মধ্যরাতে ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ঝাবুবা জেলায়। একটি বিয়েবাড়ির অনুষ্ঠান থেকে ভ্যানে চেপে ফিরছিলেন একটি পরিবার। একটি নির্মীয়মাণ রেলওয়ে ব্রিজের উপর দিয়ে যাওয়ার সময় এই ঘটনা ঘটে। নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানের উপর উল্টে পরে ট্রাকটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় একই পরিবারের ৯ জনের। আহত হন ২ জন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিয়েবাড়ি থেকে ফেরার পথে সব শেষ, দুর্ঘটনায় মৃত্যু একই পরিবারের ৯ জনের, আহত ২

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jun 04, 2025 10:42 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).