Black Magic: মানুষের হাড়ের গুঁড়ো খেলে হবে সন্তান! তান্ত্রিকের দাওয়াই স্ত্রীকে খাইয়ে জেলে স্বামী
বিয়ের বেশ কয়েক বছর পরেও সন্তান হচ্ছিল না মহিলার। আর তাই মহারাষ্ট্রে পুণের উচ্চশিক্ষিত এক পরিবারে সদস্যরা তান্ত্রিকের কাছে নিয়ে যান মহিলা। সেই তান্ত্রিকের কালো জাদুর দাওয়াই ছিল সন্তান পেতে হলে মহিলাকে খেতে হবে মানুষের হাড়ের গুঁড়ো।
বিয়ের বেশ কয়েক বছর পরেও সন্তান হচ্ছিল না মহিলার। আর তাই মহারাষ্ট্রে পুণের উচ্চশিক্ষিত এক পরিবারে সদস্যরা তান্ত্রিকের কাছে নিয়ে যান মহিলা। সেই তান্ত্রিকের কালো জাদুর দাওয়াই ছিল সন্তান পেতে হলে মহিলাকে খেতে হবে মানুষের হাড়ের গুঁড়ো। স্বামী সেই কথা শুনে তান্ত্রিকের থেকে মানুষের হাড়ের গুড়োর পাউডার তাঁর স্ত্রীর জন্য নিয়ে যান। কিন্তু এমএ পাশ স্ত্রী কালো জাদুর মানুষের পাউডার খেতে রাজি হননি। এরপরেও তাঁর স্বামী ও পরিবারের লোকেরা জোর করে তাকে সেই পাউডার খাওয়ায়। মহিলা পরে পুলিশের দ্বারস্থ হয়ে পুরো বিষয়টি জানান।
এই ঘটনায় মোট সাত জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। তান্ত্রিক পলাতক। পুলিশ অবাক উচ্চ শিক্ষিত পরিবার তান্ত্রিকের এমন বুজরুকিতে কী করে সাড়া দিল।
দেখুন টুইট
Maharashtra | 7 booked for allegedly forcing a woman to consume powder made of human bones as part of a black magic ritual, in hopes of conceiving a child, in Pune (20.01) pic.twitter.com/PnjVscBvrV
— ANI (@ANI) January 21, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 21, 2023 08:21 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

