4G Network Expands to Under Sea: প্রযুক্তির ব্যাপক বাহার! দ্বীপপুঞ্জের জলের তলাতেও মিলছে ৪জি নেটওয়ার্ক, দেখুন ভিডিয়ো
কয়েকজন পর্যটক স্বরাজ দ্বীপে সমুদ্রের নীচে স্কুবা ডাইভিংয়ের জন্যে নেমেছেন। তাদের সঙ্গে রয়েছে স্মার্ট ফোন। আর সেই ফোনেই জ্বলজ্বল করছে ৪জি নেটওয়ার্ক।
প্রযুক্তির ব্যাপক বিস্তার। জলের তলাতেও মিলছে ৪জি নেটওয়ার্ক। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের (Andaman and Nicobar Islands) স্বরাজ দ্বীপে সমুদ্রের তলদেশে পর্যটকদের ফোনে ৪জি নেটওয়ার্ক (4G Network) জ্বলজ্বল করছে। ভারতের টেলিযোগাযোগ বিভাগের তরফে সদ্য একটি ভিডিয়ো শেয়ার করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, কয়েকজন পর্যটক স্বরাজ দ্বীপে (Swaraj Dweep) সমুদ্রের নীচে স্কুবা ডাইভিংয়ের (Scuba Diving) জন্যে নেমেছেন। তাদের সঙ্গে রয়েছে স্মার্ট ফোন। আর সেই ফোনেই জ্বলজ্বল করছে ৪জি নেটওয়ার্ক। সমুদ্রের তলদেশে নেটওয়ার্ক কানেকশন দেখে রীতিমত হতবাক ওই পর্যটকেরা, আর টেলিযোগাযোগ বিভাগের শেয়ার করা ভিডিয়ো দেখে নেটবাসীও।
জলের তলাতেও মিলছে ৪জি নেটওয়ার্কঃ
Watch: India’s 4G network even under sea.
📍Swaraj Dweep, Andaman & Nicobar Islands pic.twitter.com/qztRbdifaO
— DoT India (@DoT_India) March 16, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

