39th anniversary Of Operation Blue Star: ৩৯ বছর পরেও দগদগে অপারেশন ব্লু স্টারের ক্ষত, স্বর্ণমন্দিরে ভিড় জমালেন শিখ ধর্মাবলম্বীরা (দেখুন ভিডিও)

শিখনেতা ভিন্দ্রানওয়ালের দাবি শিখদের জন্য আলাদা একটি স্বাধীন ভূখণ্ড গঠন করা, সে ভূখণ্ডের নাম হবে ‘খলিস্তান’। তার এই অন্যায় আবদার প্রতিহত করতে পাঁচ দিনব্যাপী যুদ্ধ করে প্রায় ৪৯২টি প্রাণের বিনিময়ে ধর্মনিরপেক্ষ ভারতের স্বতন্ত্রতা বজায় রাখার সংগ্রামে লিপ্ত হয় ভারতীয় সেনাবাহিনী।

39th anniversary Of Operation Blue Star: ৩৯ বছর পরেও দগদগে অপারেশন ব্লু স্টারের ক্ষত, স্বর্ণমন্দিরে ভিড় জমালেন শিখ ধর্মাবলম্বীরা (দেখুন ভিডিও)
39th anniversary of Operation Blue Star Photo Credit: Twitter@ANI

১৯৮৪ সালের ৬ জুন, ঘড়ির কাঁটা প্রায় সাড়ে ৭টার ঘর ছুঁই ছুঁই করছে। ভারতের অন্যান্য অংশে যখন সবাই দিন শুরুর প্রাত্যহিক কাজে ব্যস্ত, ভারতীয় সেনাবাহিনী তখন ‘আকাল তখত’ খ্যাত শিখ মন্দির ভেঙে গুঁড়িয়ে দিতে ১০৫ মি.মি. অতি শক্তিশালী বিস্ফোরক স্কোয়াশ হেড শেল বিশিষ্ট ট্যাঙ্ক নিয়ে অপারেশন ব্লু স্টার সফল করতে। সেনাবাহিনীর অবস্থান শিখদের প্রধান তীর্থস্থান অমৃতসরের স্বর্ণমন্দিরের ঠিক উল্টো দিকে। মন্দিরের প্রধান দুটি ভবন দখল করে নিয়েছেন গোঁড়া এক শিখ গুরু, সন্ত জার্নেল সিং ভিন্দ্রানওয়ালে। শিখনেতা ভিন্দ্রানওয়ালের দাবি শিখদের জন্য আলাদা একটি স্বাধীন ভূখণ্ড গঠন করা, সে ভূখণ্ডের নাম হবে ‘খলিস্তান’। তার এই অন্যায় আবদার প্রতিহত করতে পাঁচ দিনব্যাপী যুদ্ধ করে প্রায় ৪৯২টি প্রাণের বিনিময়ে ধর্মনিরপেক্ষ ভারতের স্বতন্ত্রতা বজায় রাখার সংগ্রামে লিপ্ত হয় ভারতীয় সেনাবাহিনী।

অপারেশন ব্লু স্টারের ৩৯ তম বার্ষিকীতে শিখ ধর্মাবলম্বী মানুষরা ভিড় জমালেন অমৃতসরের স্বর্ণ মন্দিরে। দেখুন সেই ছবি-

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jun 06, 2023 09:09 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).