Delhi Shocker: পাটপাড়গঞ্জ থেকে উদ্ধার মহিলার দ্বগ্ধ রক্তাক্ত দেহ, ঘটনার তদন্তে নেমেছে দিল্লি পুলিশ

দিল্লিতে রহস্যজনকভাবে উদ্ধার এক তরুণীর মৃতদেহ। প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, মৃতের নাম প্রিয়াঙ্কা, বয়স ২৭ বছর।

Delhi Shocker: পাটপাড়গঞ্জ থেকে উদ্ধার মহিলার দ্বগ্ধ রক্তাক্ত দেহ, ঘটনার তদন্তে নেমেছে দিল্লি পুলিশ
Representational Image (Photo Credit: X)

দিল্লিতে রহস্যজনকভাবে উদ্ধার এক তরুণীর মৃতদেহ। প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, মৃতের নাম প্রিয়াঙ্কা, বয়স ২৭ বছর। বুধবার সন্ধ্যায় পাটপাড়গঞ্জে (Patparganj) অবস্থিত তাঁর বাড়ি থেকেই উদ্ধার হয়েছে তরুণীর দেহ। পুলিশসূত্রে খবর, মহিলাকে প্রথমে ধারালো অস্ত্র দিয়ে খুন করে পড়ে সেই দেহ জ্বালিয়ে দেওয়া হয়। দেহে চারটি আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। ঘটনাস্থলে পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। যদিও এখনও পর্যন্ত সন্দেহভাজন কাউকেই চিহ্নিত করতে পারেনি পুলিশ।

দেখুন ভিডিয়ো

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Apr 23, 2025 11:12 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).