2024 ITR Filing : আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় শেষ, ৭ কোটিরও বেশি ফাইল করা হয়েছে রিটার্ন -জানাল আয়কর দফতর
আয়কর বিভাগ থেকে জানিয়েছে, ৩১ জুলাই পর্যন্ত ৭ কোটিরও বেশি আইটিআর ফাইল করা হয়েছে , যার মধ্যে শুধু শেষ দিন সন্ধ্যা ৭ টা পর্যন্ত ৫০ লাখেরও বেশি আইটিআর ফাইল করা হয়েছে।
২০২৩-২০২৪ আর্থিক বছরের অর্জিত আয়ের জন্য আয়কর রিটার্ন (ITR) ফাইল করার শেষ দিন ছিল ৩১ জুলাই। শেষ দিন (৩১ জুলাই, বুধবার) সন্ধ্যা ৭টা পর্যন্ত সাত কোটির বেশি রিটার্ন দাখিল করা হয়েছে বলে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 'এক্স'-এ এই তথ্য দিয়েছে আয়কর বিভাগ। আয়কর বিভাগ থেকে জানিয়েছে, ৩১ জুলাই পর্যন্ত ৭ কোটিরও বেশি আইটিআর ফাইল করা হয়েছে , যার মধ্যে শুধু শেষ দিন সন্ধ্যা ৭ টা পর্যন্ত ৫০ লাখেরও বেশি আইটিআর ফাইল করা হয়েছে।
এছাড়া আয়কর বিভাগ থেকে আইটিআর ফাইলিং, ট্যাক্স পেমেন্ট এবং অন্যান্য সম্পর্কিত পরিষেবার জন্য করদাতাদের সহায়তা করার জন্য হেল্পডেস্কের কথাও জানিয়েছেন। যারা ২০২৪-২৫ আর্থিক বছরের জন্য তাদের আইটিআর ফাইল করেননি তাদের সকলকে তাদের আইটিআর ফাইল করার জন্য আবেদনও জানানো হয়েছে।
More than 7 crore ITRs have been filed so far (31st July), out of which over 50 lakh ITRs have been filed today till 7 pm!
To assist taxpayers for ITR filing, tax payment and other related services, our helpdesk is functioning on a 24x7 basis, and we are providing support… pic.twitter.com/92z0rjSA13
— Income Tax India (@IncomeTaxIndia) July 31, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Aug 01, 2024 12:51 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

