Telangana: তেলেঙ্গানায় নির্মীয়মান বহুতল ভেঙে মৃত একাধিক শ্রমিক, এখনও ধ্বংসস্তূপে আটকে দু'জনের দেহ, জারি উদ্ধারকাজ
তেলেঙ্গানার ভদ্রাচলম এলাকায় ভেঙে পড়ল নির্মীয়মান বহুতল। বুধবার বিকেলে ঘটনাটি ঘটেছে। ধংসস্তূপের নীচে আটকে ছিল বেশ কয়েকজনের শ্রমিকের দেহ।
তেলেঙ্গানার (Telangana) ভদ্রাচলম এলাকায় ভেঙে পড়ল নির্মীয়মান বহুতল। বুধবার বিকেলে ঘটনাটি ঘটেছে। ধংসস্তূপের নীচে আটকে ছিল বেশ কয়েকজনের শ্রমিকের দেহ। যার মধ্যে এখনও পর্যন্ত ৬ জন শ্রমিকের নিথর দেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনও দুজনকে উদ্ধার করা যায়নি। ঘটনাস্থলে দমকল বাহিনী ও উদ্ধারকারী দল এখনও কাজ চালিয়ে যাচ্ছে, পুলিশসূত্রে খবর, এখনও ধংসস্তূপের নীচ থেকে একজনের আর্তনাদের আওয়াজ পাওয়া যাচ্ছে। তাই তড়িঘড়ি তাঁকে উদ্ধার করার কাজ চলছে। এই ঘটনায় আহতও হয়েছে বেশ কয়েকজন শ্রমিক। তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এদিন দুপুর আড়াইটে নাগাদ ভদ্রাচলমে একটি ৬ তলা নির্মীয়মান ভবন ভেঙে পড়ে দুর্ঘটনাটি ঘটে।
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Mar 26, 2025 11:12 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

