14 Kids in 1 Autorickshaw: ১টি অটোর মধ্যে গাদাগাদি করে বসে ১৪ জন পড়ুয়া! চালকের কাণ্ড দেখে হতভম্ব খোদ ট্রাফিক পুলিশ
বেপরোয়া চালক খুদে পড়ুয়াদের জীবন ঝুঁকির কথা না ভেবে কেবল নিজের পকেট গরম করার তাগিদে অটোর মধ্যে ১৪ জন পড়ুয়াকে বসিয়ে চলেছেন স্কুলের পথে।
একটা অটোর মধ্যে গাদাগাদি করে বসে আছে স্কুল পড়ুয়ারা। বেপরোয়া চালক খুদে পড়ুয়াদের জীবন ঝুঁকির কথা না ভেবে কেবল নিজের পকেট গরম করার তাগিদে অটোর মধ্যে ১৪ জন পড়ুয়াকে বসিয়ে চলেছেন স্কুলের পথে। অটো চালকের কীর্তি ট্রাফিক পুলিশের নজর এড়াল না। অটো দাঁড় করিয়ে একে একে নামানো হল পড়ুয়াদের। অটোর মধ্যে ছিল মোট ১৪ জন পড়ুয়া। উত্তরপ্রদেশের ঝাঁসিতে ট্রাফিক পুলিশের হাতে ধরা পড়েছেন অটো চালক। খুদে পড়ুয়াদের জীবন ঝুঁকিতে ফেলা এবং ট্রাফিক নিয়ম লঙ্ঘনের জন্য চালকের বিরুদ্ধে একটি চালান জারি করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এই ভিডিয়ো স্কুল যানবাহনের নিরাপদ পরিবহণ এবং ট্রাফিক নিয়ম কঠোরভাবে প্রয়োগের প্রয়োজনীয়তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।
১টি অটোয় ১৪ জন পড়ুয়া! এ যেন বিরল দৃশ্যঃ
traffic police officer in Jhansi,Uttar Pradesh, was taken aback upon discovering 14 schoolchildren crammed into a single autorickshaw.The incident, highlighting serious safety concerns, Authorities have issued a challan against the driver for violating traffic regulation.#jhansi pic.twitter.com/2iCC4mlo6v
— LocalTak™ (@localtak) March 21, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Mar 21, 2025 07:39 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

