Yoddha Trailer: মুক্তি পেল যোদ্ধার ট্রেলার! দেখুন ভিডিও

Yoddha Trailer: মুক্তি পেল যোদ্ধার ট্রেলার! দেখুন ভিডিও

আবারও ভারতীয় জওয়ানের ভূমিকায় সিদ্ধার্থ মালহোত্রা (Sidharth Malhotra)। অবশেষে মুক্তি পেল অভিনেতা তাঁর আপকামিং সিনেমা 'যোদ্ধা'র (Yoddha) ট্রেলার। ছবিতে আর্মি অফিসারের রোলে তাঁকে দেখা যাবে ঠিকই, কিন্তু রয়েছে অনেক টুইস্ট তা ট্রেলার দেখেই স্পষ্ট। ছবির নির্মাতারা দাবি করেছিলেন যে এই সিনেমাটি নাকি এরিয়াল অ্যাকশন ফিল্ম হতে চলেছে। কিন্তু ট্রেলারে সেভাবে তার ঝলক না দেখা গেলেও, ভিডিওর শেষে একটি ওয়ান টেক অ্যাকশন সিন রয়েছে যা দর্শকদের নজর কেড়ে নিতে বাধ্য। ছবিতে সিদ্ধার্থের পাশাপাশি অভিনয় করেছেন রাশি খান্না (Raashii Khanna), দিশা পাটানির (Disha Patani) মতো তারকারা। পরিচালক সাগর আম্বরে (Sagar Ambre) এবং পুষ্কর ওঝার (Pushkar Ojha) এটি ডেবিউ সিনেমা। সিনেমা হলে ছবিটি মুক্তি পাবে ১৫ মার্চ।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Feb 29, 2024 03:28 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).