Seema Haider: ভালবাসার টানে পাকিস্তান থেকে ভারতে ২ সন্তানের জননী সীমা হায়দর, পাক গৃহবধূকে নিয়ে তৈরি ছবির টিজার প্রকাশ্যে
ভালবাসার টানে সীমান্ত পার করে পাকিস্তান থেকে ভারতে আসেন সীমা হায়দর। জানা যায়, পাবজি খেলতে গিয়ে দুই সন্তানের জননী সীমার সঙ্গে পরিচয় হয় নয়ডার বাসিন্দা শচিন মীনার। শচিনের ভালবাসার টানেই সীমা এরপর সীমান্ত পার করে প্রথমে নেপাল, তারপর সেখান থেকে ভারতে প্রবেশ করেন বলে জানা যায়। যা নিয়ে কার্যত তোলপাড় হয়ে যায় প্রায় গোটা দেশ। এবার সীমা হায়দর এবং শচিন মীনার ভালবাসার ঘটনা নিয়ে তোলপাড় শুরু হলে, উত্তরপ্রদেশ পুলিশের এসটিএফের তরফে কড়া পদক্ষেপ করা হয়। উত্তরপ্রদেশ এসটিএফ জিজ্ঞাসাবাদ শুরু করে সীমা হায়দর এবং শচিন মীনাকে জিজ্ঞাসাবাদ শুরু করে। এবার সেই ঘটনা নিয়ে তৈরি ছবির টিজার প্রকাশ্যে এল। যেখানে সীমা হায়দর কীভাবে পাকিস্তান থেকে ভারতে আসেন, শচিন মীনার সঙ্গে তাঁর পরিচয় পর্ব, উত্তরপ্রদেশ পুলিশের এসটিএফের তাঁকে জিজ্ঞাসাবাদ, সবকিছু উঠে আসে করাচি টু নয়ডার টিজারে। দেখুন...
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Oct 26, 2023 04:11 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

