Urvashi Rautela: গুচি, ডিয়রের ব্যাগ হাতে বিমানবন্দরে ঊর্বশী, বিদেশি বিলাসবহুল সংস্থার উপহার পাপারাৎজিকে বিলি করলেন নায়িকা
গাড়ি থেকে নেমে গটগট করে ঊর্বশী সোজা এগিয়ে এলেন চিত্রসাংবাদিকদের দিকে। তাঁদের হাতে এক একটা উপহারে ব্যাগ তুলে দিলেন নায়িকা। আবার জিজ্ঞাসাও করলেন, সবাই উপহার পেয়েছেন কিনা।
কখনও সাক্ষাৎকারে দেওয়া বিতর্কিত মন্তব্য তো আবার কখনও হিরে মাণিক্যের পোশাক, বিভিন্ন সময়ে বিভিন্ন কিছু নিয়ে চর্চায় থাকেন অভিনেত্রী ঊর্বশী রাউতেলা (Urvashi Rautela)। সদ্য মুম্বই বিমানবন্দরে ক্যামেরাবন্দি হন নায়িকা। তাঁর হাতে গুচি, ডিয়রের মতো নামীদামী বিদেশি সংস্থার উপহারের ব্যাগ। গাড়ি থেকে নেমে গটগট করে ঊর্বশী সোজা এগিয়ে এলেন চিত্রসাংবাদিকদের দিকে। তাঁদের হাতে এক একটা উপহারে ব্যাগ তুলে দিলেন নায়িকা। আবার জিজ্ঞাসাও করলেন, সবাই উপহার পেয়েছেন কিনা। গুচি, ডিয়রের মতো বিলাসবহুল সংস্থার উপহার পাপারাৎজির হাতে তুলে দিয়ে ফের চর্চায় 'দাবিডি দিবিডি' গার্ল। কী উপলক্ষে নায়িকা এমন উদারতা দেখালেন তা স্পষ্ট নয়।
পাপারাৎজিকে গুচি, ডিয়রের উপহারঃ
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Apr 11, 2025 05:57 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

