Urmila Matondkar-Mohsin Akhtar Mir Divorce: বিয়ের আট বছর পর মহসিন আখতারের সঙ্গে ঊর্মিলা মাতন্ডকরের বিচ্ছেদ!
আন্তঃধর্মীয় বিবাহ এবং মহসিন আখতার ঊর্মিলার থেকে দশ বছরের ছোট হওয়ার কারণে তাঁদের বিয়ের বিষয়টি বেশ চর্চিত হয়েছিল।
নয়াদিল্লি: নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী ঊর্মিলা মাতন্ডকর (Urmila Matondkar) বর্তমানে তাঁর ব্যক্তিগত জীবনের জন্য শিরোনামে। বিয়ের আট বছর পর স্বামী মহসিন আখতার মীরকে (Mohsin Akhtar Mir) তালাক দিতে চলেছেন ঊর্মিলা! কেন এই বিবাহবিচ্ছেদ ঘটছে সে সম্পর্কে বিশদে জানানো হয়নি। হিন্দুস্তান টাইমস অনুসারে, বিয়ের আট বছর পর ঊর্মিলা মাতন্ডকার তাঁর স্বামী কাশ্মীরি ব্যবসায়ী মহসিন আখতার মীরের থেকে বিবাহবিচ্ছেদের প্রক্রিয়া শুরু করে দিয়েছেন।
দম্পতি ২০১৬ সালে ৪ ফেব্রুয়ারি গাঁটছড়া বাঁধেন। আন্তঃধর্মীয় বিবাহ এবং মহসিন আখতার ঊর্মিলার থেকে দশ বছরের ছোট হওয়ার কারণে তাঁদের বিয়ের বিষয়টি বেশ চর্চিত হয়েছিল। বিবাহ জীবন প্রায় এক দশকের কাছাকাছি পৌঁছে এই বিচ্ছেদের খবর তাঁদের ভক্ত এবং শুভাকাঙ্ক্ষীদের অবাক করেছে। দেখুন-
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Sep 25, 2024 10:42 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

