Mahalaya 2024: স্টার জলসায় মহালয়ার প্রথম ঝলক, 'রনং দেহী' মহিষাসুরমর্দিনী রূপে অভিনেত্রী কোয়েল মল্লিক (দেখুন প্রোমো ভিডিও)
দেবী দূর্গার অপেক্ষায় প্রহর গুনছে শহরবাসী। প্রতি বছরই টিভির পর্দায় সকালে কাকে দেখা যাবে মহিষাসুরমর্দিনী রূপে তা নিয়ে দর্শকরা অনুমান করতে শুরু করেন কিছুটা আগে থেকেই।তবে এবার অনেক আগেই সেই অপেক্ষার অবসান করে দিল স্টার জলসা।
আগামী ২ অক্টোবর ২০২৪ সালের মহালয়া,বাকি নেই দুমাস। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে পুজোর দিন গোনা। আর তো কিছু দিনের অপেক্ষা। দেবী দূর্গার অপেক্ষায় প্রহর গুনছে শহরবাসী। প্রতি বছরই টিভির পর্দায় সকালে কাকে দেখা যাবে মহিষাসুরমর্দিনী রূপে তা নিয়ে দর্শকরা অনুমান করতে শুরু করেন কিছুটা আগে থেকেই।তবে এবার অনেক আগেই সেই অপেক্ষার অবসান করে দিল স্টার জলসা। জনপ্রিয় বাংলা চ্যানেলে দেবী দুর্গা রূপে ধরা দিয়েছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক (Koel Mallick)। এবছর স্টার জলসার মহালয়ার নাম দেওয়া হয়েছে ‘রণং দেহি’। চ্যানেলের তরফ থেকে মহালয়ার এই প্রথম ঝলক শেয়ার করে নিয়ে ক্যাপশনে লেখা হয়েছে, ‘মহালয়ার পুণ্যলগ্নে দেখুন “রণং দেহি”আসছে স্টার জলসার পর্দায়।’ এই মহালয়ায় দুর্গা রূপে কোয়েল মল্লিক ছাড়াও দেখা যাচ্ছে অভিনেত্রী সন্দীপ্তা সেন এবং অভিনেত্রী মধুমিতা সরকারকে। প্রথম ঝলক দেখে মনে করা হচ্ছে তারা সন্দীপ্তাকে দেবী লক্ষী রূপে এবং মধুমিতাকে দেখা যাবে দেবী সরস্বতী রূপে।দেখুন সেই প্রোমোর এক ঝলক-
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Aug 08, 2024 10:33 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

