Dolly Sohi Dies: সার্ভিকাল ক্যান্সারের সঙ্গে লড়াইয়ে হার, দিদির মৃত্যুর পরের দিনই প্রয়াত অভিনেত্রী ডলি সোহি

জন্ডিসে আক্রান্ত হয়ে দিন কয়েক আগে ভর্তি হয়েছিলেন অভিনেত্রীর দিদি অমনদ্বীপ সোহি। বৃহস্পতিবার মারা গিয়েছেন তিনি। দিদির মারা যাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই বোন ডলির মৃত্যু হয়।

Dolly Sohi Dies: সার্ভিকাল ক্যান্সারের সঙ্গে লড়াইয়ে হার, দিদির মৃত্যুর পরের দিনই প্রয়াত অভিনেত্রী ডলি সোহি
Dolly Sohi Dies at 48 (Photo Credits: X)

সার্ভিকাল ক্যান্সার (Cervical Cancer) সঙ্গে লড়াইয়ে হার মেনে শেষমেশ জীবনযুদ্ধে পরাজিত হলেন টেলিভিশন অভিনেত্রী ডলি সোহি (Dolly Sohi)। মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছিল তাঁর। শুক্রবার ভোর ৪টে নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ডলি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৮। ওই হাসপাতালেই জন্ডিসে আক্রান্ত হয়ে দিন কয়েক আগে ভর্তি হয়েছিলেন অভিনেত্রীর দিদি অমনদ্বীপ সোহি। তিনিও অভিনয় জগতের সঙ্গে যুক্ত ছিলেন। বৃহস্পতিবার মারা গিয়েছেন তিনি। দিদির মারা যাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই বোন ডলির মৃত্যুর খবর পায় পরিবার। দুই বোনের মৃত্যুতে একেবারে ভেঙে পড়েছে গোটা পরিবার।

প্রয়াত ডলি সোহি... 

 

View this post on Instagram

 

A post shared by India Forums (@indiaforums)

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Mar 08, 2024 10:38 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).