Arjun Bijlani Health Update: অসহ্য পেটের যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভর্তি অভিনেতা অর্জুন বিজলানি, চলেছে অস্ত্রোপচার

এই কঠিন সময়ে পাশে থাকার জন্যে, ক্রমাগত খবর নেওয়ার জন্যে পরিবার এবং অনুরাগীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অভিনেতার স্ত্রী।

Arjun Bijlani Health Update: অসহ্য পেটের যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভর্তি অভিনেতা অর্জুন বিজলানি, চলেছে অস্ত্রোপচার
Arjun Bijlani Health Update (Photo Credits: Instagram)

Arjun Bijlani Health Update: অসহ্য পেটের যন্ত্রণা নিয়ে শুক্রবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন জনপ্রিয় টেলিভিশন তারকা অর্জুন বিজলানি (Arjun Bijlani)। শনিবার তাঁর অস্ত্রোপচার হয়। জানা গিয়েছে, এদিন অভিনেতার অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার হয়েছে। টেলি তারকার স্ত্রী হাসপাতালের সকল চিকিৎসক এবং ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে লিখেছেন, অস্ত্রোপচার সফল হয়েছে। আপাতত দু সপ্তাহ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছে চিকিৎসকেরা। এই কঠিন সময়ে পাশে থাকার জন্যে, ক্রমাগত খবর নেওয়ার জন্যে পরিবার এবং অনুরাগীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অভিনেতার স্ত্রী।

অস্ত্রোপচারের আগে... 

Arjun Bijlani Health Update (Photo Credits: Instagram)

সফল অস্ত্রোপচার... 

Arjun Bijlani Health Update (Photo Credits: Instagram)

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Mar 09, 2024 06:20 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).