Jeet: প্রথমবার ছেলের ছবি প্রকাশ্যে আনলেন জিৎ, কী নাম রেখেছেন একরত্তির?

১৬ অক্টোবর স্ত্রী মোহনা জন্ম দিয়েছিলেন পুত্র সন্তানের। মেয়ে নভন্যার ১১ বছর হওয়ার পর ফের বাবা-মা হয়েছেন জিৎ এবং মোহনা।

Jeet: প্রথমবার ছেলের ছবি প্রকাশ্যে আনলেন জিৎ, কী নাম রেখেছেন একরত্তির?
Jeet (Photo Credits: Instagram)

গত বছর অক্টোবরে দ্বিতীয়বার বাবা হন অভিনেতা জিৎ (Jeet)। ১৬ অক্টোবর স্ত্রী মোহনা জন্ম দিয়েছিলেন পুত্র সন্তানের। মেয়ে নভন্যার ১১ বছর হওয়ার পর ফের বাবা-মা হয়েছেন জিৎ এবং মোহনা। তবে জন্মের পর থেকে ছেলের ছবি প্রকাশ্যে আনেননি টলিউড অভিনেতা। শেষমেশ আজ শুক্রবার অনুরাগীদের আশা মিটিয়ে ছেলে রোনাভের ছবি সামনে আনলেন তিনি। কেবল ছেলে রোনাভকে সকলের সঙ্গে পরিচয় করালেন তা নয়, সেই সঙ্গে সপরিবারের ছবিও তুলে ধরেছেন তিনি। মিমি চক্রবর্তী, অঙ্কুশ, বিক্রম চ্যাটার্জী তারকা থেকে ভক্তকুল জিৎ পুত্র রোনাভকে ভালোবাসায় ভরালেন সকলেই।

আরও পড়ুনঃবিয়ের ন’বছর পর মা হতে চলেছেন অভিনেত্রী দ্রাষ্টি ধামি, অক্টোবরে আসছে সন্তান

দেখুন... 

 

View this post on Instagram

 

A post shared by Jeet (@jeet30)

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jun 14, 2024 04:44 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).