jeet: জন্মদিনে বাড়ির বাইরে অনুরাগীর ঢল, বলিউড স্টাইলে ব্যালকনিতে দাঁড়ালেন জিৎ, ভক্তের ভিড়ের সঙ্গে ছবি শেয়ার অভিনেতার

জন্মদিনে অভিনেতার বাড়ির বাইরে উপচে পড়তে দেখা গিয়েছে ভক্তের ভিড়। বলি তারকাদের কায়দায় ব্যালকনিতে এসে ভক্তদের উদ্দেশে হাত নেড়ে সেলফি তুলে তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছন জিৎ।

jeet: জন্মদিনে বাড়ির বাইরে অনুরাগীর ঢল, বলিউড স্টাইলে ব্যালকনিতে দাঁড়ালেন জিৎ, ভক্তের ভিড়ের সঙ্গে ছবি শেয়ার অভিনেতার
Jeet on Birthday (Photo Credits: X)

জন্মদিনে বলি অভিনেতাদের বাড়ির বাইরে ঢল নামে ভক্তদের। এই বিশেষ দিনে প্রিয় তারকার দর্শন পেতে দূর দূর থেকে অনুরাগীরা ছুটে আসেন। ফাঁক বুঝে ঠিক একবার ভক্তদের দেখাও দেন তারকারা। বলিউডের সেই চেনা চিত্র দেখা  গেল টলিউডেও। ৩০ নভেম্বর বৃহস্পতিবার ছিল অভিনতা জিতের (Jeet) জন্মদিন। এদিন ৪৬ বছরে পা দিলেন টলিউডের 'বস' (Boss)। জন্মদিনে অভিনেতার বাড়ির বাইরে উপচে পড়তে দেখা গিয়েছে ভক্তের ভিড়। বলি তারকাদের কায়দায় ব্যালকনিতে এসে ভক্তদের উদ্দেশে হাত নেড়ে সেলফি তুলে তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছন জিৎ। এতো ভালবাসা এবং আন্তরিক শুভেচ্ছার জন্যে সকলকে ধন্যবাদ জানিয়েছেন অভিনেতা।

আরও পড়ুনঃ পরকীয়ার জালে রণবীর, তৃপ্তির সঙ্গে অন্তরঙ্গ মুহূর্ত ফাঁস, স্ত্রী আলিয়ার চিন্তায় ঘুম উড়ল নেটিজেনের

দেখুন জিতের পোস্ট... 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Dec 01, 2023 06:42 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).