Subhashree Ganguly: ‘চেয়ারম্যানের দায়িত্ব শেষ, বাবার দায়িত্ব শুরু’
কলকাতা, ২৩ ডিসেম্বরঃ নামী তারকা, বড় ব্যবসায়ী, কিংবা কোন দিন মজুর সারাদিন কাজের শেষ বাড়ি ফিরে সে তাঁর সন্তানের কাছে একজন বাবা। সব দায়িত্ব কাঁধ থেকে ঝেরে ফেলে তখন তাকে পালন করত হয় বাবার দায়িত্ব। টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলির (Subhashree Ganguly) সাম্প্রতিকতম সোশ্যাল মিডিয়া পোস্ট সেই কথাই বলে উঠল। নায়িকা একটি ভিডিয়ো শেয়ার করেন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে। ছেলে ইউভানের (Yuvaan Chakraborty) সঙ্গে খেলা করছে স্বামী রাজ চক্রবর্তী (Raj Chakraborty)। বাবা-ছেলের মিষ্টি মুহূর্ত ক্যামেরাবন্দি করেছেন মা। ভিডিয়োর ক্যাপশনে রাজ ঘরনি লিখেছেন, ‘চেয়ারম্যানের দায়িত্ব শেষ। বাবার দায়িত্ব শুরু’।
উল্লেখ্য, কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (Kolkata International Film Festival) চেয়ারম্যানের পদে রয়েছেন ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী।
দেখুন রাজ-ইউভানের মিষ্টি মুহূর্তঃ
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Dec 23, 2022 05:53 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

