Mother's Day 2023: মাতৃ দিবসে একরত্তি ঈশানের থেকে পাওয়া প্রথম কার্ড, ছবি শেয়ার করলেন আল্পুত নুসরত
নুসরতের শেয়ার করা কার্ডের ছবির মাথায় জ্বলজ্বল করছে 'Yishaan' লেখাটি।
কলকাতা, ১৪ মেঃ ছোট দুটো হাতে মায়ের জন্যে মাতৃ দিবসের কার্ডে নিজের নাম লিখল ঈশান। ১৪ মে আন্তর্জাতিক মাতৃ দিবস (Mother's Day 2023) উপলক্ষ্যে মা নুসরত জাহানের (Nusrat Jahan) জন্যে এল বিশেষ কার্ড। মাতৃ দিবসের সেই কার্ডে ইংরাজি হরফে নিজের নাম লিখেছে দেড় বছরের ছেলে। নায়িকার জীবনের প্রথম মাতৃ দিবসের কার্ড এটি। তাই সেই ছবি শেয়ার না করে পারলেন না তারকা সাংসদ। নুসরতের শেয়ার করা কার্ডের ছবির মাথায় জ্বলজ্বল করছে 'Yishaan' লেখাটি।
মাতৃ দিবসে নুসরতের পাওয়া প্রথম কার্ড...

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on May 14, 2023 06:43 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

