Koel Mallick: ফের মা হলেন কোয়েল মল্লিক, ছেলে নাকি মেয়ে কার আগমন নায়িকার ঘরে?

প্রসেনজিৎ, জিৎ, শুভশ্রী, ঋতুপর্ণা সেনগুপ্ত, মিমি চক্রবর্তী, ইশা সাহা, ঐন্দ্রিলা-সহ টলিপাড়ার তারকারা কোয়েল এবং রানেকে নতুন সদস্যের জন্যে শুভেচ্ছা জানিয়েছেন।

Koel Mallick: ফের মা হলেন কোয়েল মল্লিক, ছেলে নাকি মেয়ে কার আগমন নায়িকার ঘরে?
Koel Mallick Welcomes Baby Girl (Photo Credits: Instagram)

কোয়েল মল্লিকের পরিবারে এল নতুন সদস্য। ফের মা হলেন অভিনেত্রী। বড় দাদা হল কবীর। ১৪ ডিসেম্বর, শনিবার নায়িকার কোলে এল কন্যা সন্তান। কোয়েল এবং তাঁর স্বামী তথা প্রযোজক নিসপাল সিংহ রান খুশির খবরটি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। অভিনেত্রীকে শুভেচ্ছাবার্তায় ভরিয়েছেন ইন্ডাস্ট্রির বন্ধুরা। প্রসেনজিৎ, জিৎ, শুভশ্রী, ঋতুপর্ণা সেনগুপ্ত, মিমি চক্রবর্তী, ইশা সাহা, ঐন্দ্রিলা-সহ টলিপাড়ার তারকারা কোয়েল এবং রানেকে নতুন সদস্যের জন্যে শুভেচ্ছা জানিয়েছেন। বেজায় খুশি নায়িকার অনুরাগীরাও। পুজোর সময়ে কোয়েলের দ্বিতীয়বার মা হওয়ার খবর সামনে আসে। সেই থেকে এই দিনটার অপেক্ষায় দিন গুনছিল মল্লিক এবং রানে পরিবার।

লক্ষ্মী এলো ঘরে... 

 

View this post on Instagram

 

A post shared by Koel Mallick (@yourkoel)

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Dec 14, 2024 01:43 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).