Adrit Roy - Kaushambi Chakraborty: বিয়ে করছেন 'মিঠাই'-এর আদৃত-কৌশাম্বি, প্রকাশ্যে টলি জুটির আইবুড়োভাতের ছবি

Adrit Roy - Kaushambi Chakraborty: বিয়ে করছেন 'মিঠাই'-এর আদৃত-কৌশাম্বি, প্রকাশ্যে টলি জুটির আইবুড়োভাতের ছবি
Adrit Roy , Kaushambi Chakraborty (Photo Credit: Instagram)

বিয়ে করতে চলেছেন অভিনেতা আদ্রিত রায় (Adrit Roy )। অভিনেত্রী কৌশাম্বি চক্রবর্তীর (Kaushambi Chakraborty ) সঙ্গে গাঁটছড়া বাঁধছেন পর্দার উচ্ছেবাবু। মিঠাই-এর উচ্ছেবাবুর সঙ্গে কৌশাম্বি চক্রবর্তীর বিয়ের খবরে অনেকেই আশ্চর্য হন। তবে আদৃত এবং কৌশাম্বি যখন আইবুড়োভাতের ছবি শেয়ার করেন নিজেদের সোশ্যাল হ্যান্ডেলে, তখন এই খবরের সত্যতায় শিলমোহর পড়ে। শোনা যায়, মিঠাই ধারাবাহিকে অভিনয় করতে গিয়েই সম্পর্কে জড়ান আদৃত রায় এবং কৌশাম্বি চক্রবর্তী। পর্দায় দিদি, ভাইয়ের সম্পর্ক হলেও, কৌশাম্বি এবং আদৃত যে একসঙ্গে থাকার ভবিষ্যত পরিকল্পনা করছেন, তা কেউ কউ আঁচ করলেও, অনেকেই বিশ্বাস করেননি প্রথমে। পরে অভিনেতা এবং অভিনেত্রী, নিজেরাই একে অন্যের প্রতি ভাললাগা এবং ভালবাসার কথা স্বীকার করেন।

দেখুন আদৃত এবং কৌশাম্বির আইবুড়োভাতের ছবি...

 

 

View this post on Instagram

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on May 06, 2024 01:22 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).