Tanushree Chakraborty: করোনায় আক্রান্ত টলিউড অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী
প্রসেনজিত চ্যাটার্জি- ঋতুপর্ণা সেনগুপ্ত থেকে দেব, পরমব্রত, শ্রীলেখা- রাজ চক্রবর্তী। টলিউডের একের পর এক সেলেব সম্প্রতি করোনায় আক্রান্ত হয়েছেন। এবার করোনায় আক্রান্ত হলেন অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী
প্রসেনজিত চ্যাটার্জি- ঋতুপর্ণা সেনগুপ্ত থেকে দেব, পরমব্রত, শ্রীলেখা- রাজ চক্রবর্তী। টলিউডের একের পর এক সেলেব সম্প্রতি করোনায় আক্রান্ত হয়েছেন। এবার করোনায় আক্রান্ত হলেন অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী (Tanushree Chakraborty)। টুইটারে এক পোস্টে তনুশ্রী জানিয়েছেন, তাঁর কোভিড রিপোর্ট পজেটিভ (COVID-19) এসেছে। এবং তিনি আইসোলেশনে (Isolation) আছেন।
তিন দিন আগেও তিনি কোভিড পরীক্ষা করেছিলেন, কিন্তু তখন রিপোর্ট নেগেটিভ এসেছিল। তারপর তেকে তিনি ঘর থেকে বাইরে বের হননি। গতকাল থেকে তাঁর খুব জ্বর আসে, বুকে ব্যথা শুরু হয়, এরপর ফের তিনি কোভিড পরীক্ষা করালে রিপোর্ট পজেটিভ আসে। ডাক্তারের সঙ্গে তিনি পরামর্শ করছেন, এবং ওষুধ খেয়ে ভাল আছেন বলেও তনুশ্রী জানিয়েছেন। আরও পড়ুন: পর্ন ভিডিয়ো মামলায় অন্তবর্তী জামিন 'অ্যাডাল্ট স্টার' পুনম পান্ডের
দেখুন টুইট
— Tnusree C (@tnusreec) January 18, 2022
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 18, 2022 01:52 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

