Adrija Addy Roy Video: চোখ ভরা মায়া; মুম্বইতে অদ্রিজার চমক, হিন্দি মেগায় অভিনয় দিয়ে দর্শককে ভালবাসায় ডোবাচ্ছেন কলকাতার মেয়ে
অভিনয়ের মাধ্যমে মুম্বইতে নিজের পোক্ত জায়গা করে নিয়েছেন অদ্রিজা (Adrija Addy Roy)। ফের দর্শকদের মন জয় করতে নয়া মেগায় অভিনয় করতে হাজির হচ্ছেন এই অভিনেত্রী। 'ইমলি' নামের একটি মেগা নতুন করে একটি চ্যানেলে আসছে। আর তাতেই দেখা গেল অদ্রিজাকে। নয়া রূপে একেবারে অন্যরকমভাবে অদ্রিজা হাজির হচ্ছেন ইমলিতে। অভিনেত্রী নিজের সোশ্যাল হ্যান্ডেলে ইমলির প্রমো শেয়ার করেন। যা প্রকাশ্যে আসতেই তাঁকে ভালবাসা জানান তাঁর অসংখ্য গুনমুগ্ধ। নিজের অভিনয় প্রতিভার মাধ্যমে অদ্রিজা যে মুম্বইতে জায়গা করে নিয়েছেন, তা দেখে উচ্ছ্বসিত তাঁর অনুরাগীরা। ইমলি নামের এই নয়া মেগার মাধ্যমে তিনি সামনে আসছেন। আর তাঁর ভক্তরা কখনও তাঁকে খালি হাতে ফেরাবেন না। অর্থাৎ তাঁর অভিনয় যে দর্শকদের আবারও ভাল লাগবে, সে বিষয়ে এক প্রকার নিশ্চিত অদ্রিজা। তবে এই মেগাটি শুরু হয় ২০২৩ সালে। আর এখানেই ট্যুইস্ট। যার প্রোমো নতুন করে আরও একবার শেয়ার করেন অদ্রিজা। অভিনেত্রী মুম্বইতে (Mumbai) হাজির হওয়ার পরপরই যে দর্শকদের মনে জায়গা করে নেন, তা তাঁর পুরনো পোস্টে অনুরাগীদের মন্তব্যের বহর দেখলেই কার্যত স্পষ্ট হয়ে যায়।
দেখুন অদ্রিজার সেই ভিডিয়ো, যেখানে তাঁর অনুরাগীরা তাঁকে ভালবাসা জানান অভিনয় দেখে একাধিকবার...
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Apr 05, 2025 09:18 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

