Thank God song Manike: আরো একবার ইউহানির গানে মুগ্ধ দর্শকরা, পর্দায় চেনা ঝলক নিয়ে ফিরলেন নোরা ফতেহি(দেখুন ভিডিও)

বিতর্ককে এক পাশে সরিয়ে মুক্তি পেল থ্যাংক গড ছবির গান 'মানিকে'। অনেক দিন পর তাঁর পরিচিত ঝলক নিয়ে পর্দায় ফিরেছেন নোরা ফতেহি।

Thank God song Manike: আরো একবার ইউহানির গানে মুগ্ধ দর্শকরা, পর্দায় চেনা ঝলক নিয়ে ফিরলেন নোরা ফতেহি(দেখুন ভিডিও)
Photo Credit_Youtube

অজয় দেবগণ(Ajay Devgn) ও সিদ্ধার্থ মালহোত্র (Sidharth Malhotra) অভিনীত নতুন ছবি 'থ্যাঙ্ক গড' (Thank God) মুক্তি পেতে চলেছে আসন্ন দীপাবলিতে। ইতিমধ্যেই আইনি প্যাচে ইন্দ্র কুমারের এই ছবি। বিতর্ককে এক পাশে সরিয়ে আজ (১৬ সেপ্টেম্বর) সকালেই মুক্তি পেল এই ছবির গান 'মানিকে'। অনেক দিন পর তাঁর পরিচিত ঝলক নিয়ে পর্দায় ফিরেছেন নোরা ফতেহি।শ্রীলঙ্কান সঙ্গীতশিল্পী ইউহানির(Yohani) মানিকে মাগে হিতে গানটি গত বছর পুজোর আগে ছিল সবচেয়ে হিট গান। সেই গানের হিন্দী ভার্সন মুক্তি পেল আবারো পুজোর ঠিক আগেই। তবে এবার শুধু ইউহানি নন, এই গানে গলা মিলিয়েছেন  জুবিন ও সূর্য রঘুনাথন।  মুক্তি পাওয়ার এক ঘণ্টার মধ্যেই এটি শুনে ফেলেছেন ৯ লাখ দর্শক।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Sep 16, 2022 12:29 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).