Sonu Sood : রক্ত দিয়ে ছবি এঁকে উপহার দিলেন ভক্ত,রক্ত দিয়ে ছবি না এঁকে, রক্তদান করুন'- বার্তা সোনুর

করোনা পরিস্থিতি কাটিয়ে উঠেছি আমরা অনেকদিন। কিন্তু আজও বহু মানুষ মুম্বইয়ে সোনু সুদের অ্যাপার্টমেন্টে সাহায্য চাইতে আসেন।এবার এক ভক্ত চমকে দেওয়া এক উপহার তুলে দিলেন সোনুর হাতে।

Sonu Sood : রক্ত দিয়ে ছবি এঁকে উপহার দিলেন ভক্ত,রক্ত দিয়ে ছবি না এঁকে, রক্তদান করুন'- বার্তা সোনুর
Sonu Sood (Photo Credit: File Photo)

অভিনেতা ছাড়াও তাঁর আরও এক পরিচয় রয়েছে। মানুষের বিপদে-আপদে ঝাঁপিয়ে পড়েন তিনি। ভক্তদের কাছে ‘ভগবান’ সোনু সুদ।আর  সেকারণেই তাঁর অনুগামীরা ভালোবেসে তাঁকে নানা প্রকার উপহার দিতেই থাকেন। সম্প্রতি ভাইরাল হল এরকমই একটি উপহার। উপহারটি হল মধু গুর্জারের  হাতে আঁকা সোনু সুদের পোট্রেট। কিন্তু রঙের বদলে তা রক্ত দিয়ে আঁকা। কৃতজ্ঞতা প্রকাশ করলেও খুশি হননি ‘সম্রাট পৃথ্বীরাজ’-এর অভিনেতা সোনু সুদ । তিনি তাঁর অনুরাগীকে বলেন , “ভাই, আপনি প্রতিভাবান শিল্পী। কিন্তু খুবই অন্যায় করেছেন। রক্ত যদি দিলেনই, তা হলে কোনও মানুষকে সেই রক্ত দিয়ে তাঁর প্রাণ বাঁচাতে পারতেন। ছবি এঁকে এ ভাবে নষ্ট করলেন কেন?”

 

শিল্পীর সঙ্গে সোনুর কথোপকথনের সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে শনিবার। যা দেখে আবারও মুগ্ধ অনুরাগীরা।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Sep 11, 2022 02:42 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).