Sid-Kiara First Karwa Chauth: বিয়ের পর প্রথম করওয়া চৌথ সিড-কিয়ারার, বউয়ের ছবি শেয়ার করলেন সিদ্ধার্থ (দেখুন সেই পোস্ট)
মঙ্গলবার মুম্বই থেকে দিল্লিতে সিদ্ধার্থ মালহোত্রার বাড়িতে এসে সিদ্ধার্থের মায়ের থেকে শিখে নিয়েছেন করবা চৌথের নিয়ম কানুন। আর রাত হতেই সিদ্ধার্থের সামনে দাঁড়িয়ে ছাকনি দিয়ে চাঁদ দেখে তার পর দেখেছেন স্বামীর মুখ।
বিয়ের পর প্রথম করওয়া চৌথ সিড-কিয়ারার। ২০২৩ সালের ৭ ফেব্রুয়ারি জয়সলমেরে সাত পাকে বাঁধা পড়েন সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আডবাণী। গুঞ্জন ছিল শেরশাহ ছবি থেকেই, তারপরেই বিবাহ বন্ধনে আবদ্ধ হন সিদ্ধার্থ ও কিয়ারা। বিয়ের অনুষ্ঠানেও দেখা গিয়েছিল ‘শেরশাহ’ ছবির ছোঁয়া। এবার তাই পর্দা থেকে বেরিয়ে বাস্তব জীবনের প্রথম করবা চৌথের জন্য সকাল থেকেই প্রস্তুতি শুরু করেছিলেন কিয়ারা। মঙ্গলবার মুম্বই থেকে দিল্লিতে সিদ্ধার্থ মালহোত্রার বাড়িতে এসে সিদ্ধার্থের মায়ের থেকে শিখে নিয়েছেন করবা চৌথের নিয়ম কানুন। আর রাত হতেই সিদ্ধার্থের সামনে দাঁড়িয়ে ছাকনি দিয়ে চাঁদ দেখে তার পর দেখেছেন স্বামীর মুখ। বউয়ের সঙ্গে প্রথম করওয়া চৌথের সেই বিশেষ মুহুর্তের ছবি তাই ইনস্টাগ্রামে শেয়ার করে নিয়েছেন সিদ্ধার্থ। দেখুন সেই ছবি-
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Nov 02, 2023 08:55 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

