Dunki Drop5: ডাঙ্কি ছবির নতুন গান ‘ও মাহি ও মাহি’-র ঝলক ভাগ করে নিলেন শাহরুখ খান, দেখুন ভিডিও
ডাঙ্কি ছবির নতুন গান ‘ও মাহি ও মাহি’-র ঝলক দেখে নিন।
মুম্বই: ডাঙ্কি ড্রপ ৫ (Dunki Drop5) প্রকাশ পেলো। সোমার সকালে ডাঙ্কি (Dunki) ছবির নতুন গান ‘ও মাহি ও মাহি’-র ঝলক ভাগ করে নিলেন বলিউডের বাদশা। শাহরুখ খান (Shah Rukh Khan) ডাঙ্কির টিজারটি এক্স হ্যান্ডলে শেয়ার করেছেন। সঙ্গে লিখেছেন, অনেকেই ভাবেন ডাঙ্কি সিনেমার অর্থ ‘গাধা’। তেমনটা একেবারেই নয়। বরং বেশ গভীর এক অর্থ রয়েছে এই সিনেমার নামের পিছনে। তিনি লেখেন, ‘সবাই জানতে চায় তাই বলছি। ডাঙ্কির অর্থ হল নিজের মানুষদের থেকে দূরে থাকা। আর যখন নিজের মানুষগুলো সঙ্গে থাকে তখন মনে হয় শেষ মুহূর্ত পর্যন্ত একসঙ্গে থাকতে হবে। ও মাহি ও মাহি... দিগন্তে সূর্য অস্ত যাওয়ার আগে আজ এই ভালবাসা অনুভব করুন!’ রাজকুমার হিরানির ডাঙ্কি বড়পর্দায় মুক্তি পাচ্ছে আগামী ২১শে ডিসেম্বর।
দেখুন
Sab poochte hain Iss liye bata raha hoon. Dunki ka matlab hota hai apno se door rehna….aur jab apne paas ho toh bas lagta hai qayamat tak uske saath hi rahein. O Maahi O Maahi. Feel the love before sun sets on the horizon today.
Because everybody asks, what does Dunki mean?… pic.twitter.com/rvdUBaUWPL
— Shah Rukh Khan (@iamsrk) December 11, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Dec 11, 2023 10:52 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

