Salman Khan's Rakhi Sister Shweta Rohira: দুর্ঘটনায় পা ভাঙল, ঠোঁট ফেটে চোয়ালে ক্ষত, হাসপাতালের বিছানায় সলমনের বোন
ভয়াবহ দুর্ঘটনার শিকার সলমন খানের (Salman Khan) বোন। নিজের সোশ্যাল হ্যান্ডেলে দুর্ঘটনার পরের ছবি শেয়ার করেন সলমন খানের রাখি বোন শ্বেতা রোহিরা (Shweta Rohira)। যেখানে 'কাল হো না হো' ক্যাপশন দিতে দেখা যায় পুলকিত সম্রাটের প্রাক্তন স্ত্রীকে। দুর্ঘটনার জেরে শ্বেতার পায়ের হাঁড় যেমন ভেঙেছে তেমনি মুখর চোয়াল, ঠোঁট সব কটেকুটে গিয়েছে। ফলে দুর্ঘটনার জেরে শ্বেতা রোহিরার যে পরিস্থিতি, হাসপাতালের বিছানায় শুয়ে তেমনই ছবি তিনি শেয়ার করেন। প্রসঙ্গত শ্বেতা রোহিরা সলমনের রাখি বোন হিসেবে পরিচিত। ২০২৪ সালে শ্বেতা রোহিরা এবং অভিনেতা পুলকিত সম্রাট বিয়ে করেন। বিয়ের এক বছরের মধ্যে তাঁদের বিচ্ছেদ হয়ে যায়। জানা যায়, অভিনেত্রী কৃতি খারবান্দার জন্য শ্বেতা রোহিরা এবং পুলকিত সম্রাটের বিয়ে ভেঙে যায়।
হাসপাতাল থেকে ছবি শেয়ার করেন শ্বেতা রোহিরা...
View this post on Instagram
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 31, 2025 12:04 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

