Salman Khan: আশঙ্কাই সত্যি হল? এবার রাজনীতির ময়দানে নামছেন সলমন খান?

Salman Khan: আশঙ্কাই সত্যি হল? এবার রাজনীতির ময়দানে নামছেন সলমন খান?
Salman Khan (Photo Credit: Instagram)

এবার কি রাজনীতিতে (Politics) যোগ দিচ্ছেন সলমন খান (Salman Khan) ? তেমনই ইঙ্গিত দিলেন বলিউড অভিনেতা। যেখানে নিজের সোশ্যাল হ্যান্ডেলের স্টোরিতে সলমন লেখেন, 'মিলতে হ্যায় এক নয়ে ময়দান মে'। সামনের দিকে নমস্কার করে সলমন খান যখন ছবি পোস্ট করেন, তা হু হু করে ভাইরাল হয়ে যায়। সলমন কি সত্যিই এবারর রাজনীতিতে যোগ দিচ্ছেন, এমন প্রশ্ন উঠতে শুরু করে। তবে অনস্ক্রিনই সলমন খান রাজনীতির ময়দানে হাজির হচ্ছেন বলে মনে করা হচ্ছে। শুরু হচ্ছে বিগ বস ১৯ (Bigg Boss 19) আর কিছুদিনের মধ্যে। যার টিজ়ারে হাজির হয়ে সলমনকে রাজনীতিবিদের মত কথা বলতে শোনা যায়। যেখানে তিনি বলেন, 'অউর ইস বার চলেগি, ঘরওয়ালো কি সরকার।' বিগ বসের প্রমোশনের জন্যই কি সলমনের ওই টিজ়ার শেয়ার, তা নিয়ে নানা জনে নানা মন্তব্য করেন।

দেখুন সলমন খান কী বললেন এবার...

 

 

View this post on Instagram

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jul 31, 2025 08:56 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).