Dhurandhar Shooting Set Leaked Video: 'ধুরন্ধর'এ খিলজি অবতারে রণবীর, শুটিং সেট থেকে ফাঁস দৃশ্য়, সামনে এল সঞ্জয় দত্তের লুকও, দেখুন

শুটিং সেট থেকে ফাঁস হওয়া ওই ভিডিওতে রণবীরকে লম্বা চুল এবং দাঁড়িতে দেখা গিয়েছে। অভিনেতার এই লুক 'পদ্মাবত'এর খিলজি চরিত্রের কথা স্মরণ করাচ্ছে নেটবাসীকে।

Dhurandhar Shooting Set Leaked Video: 'ধুরন্ধর'এ খিলজি অবতারে রণবীর, শুটিং সেট থেকে ফাঁস দৃশ্য়, সামনে এল সঞ্জয় দত্তের লুকও, দেখুন
Ranveer Singh and Sanjay Dutt Look From Dhurandhar Leaked (Photo Credits: X)

এবার পর্দায় একসঙ্গে দুই 'ধুরন্ধর' অভিনেতা রণবীর সিং (Ranveer Singh) এবং সঞ্জয় দত্ত (Sanjay Dutt)। আদিত্য ধর পরিচালিত আসন্ন ছবিতে পর্দা ভাগ করে নিয়েছেন তাঁরা। জমিয়ে চলছে শুটিং পর্ব। সোমবার 'ধুরন্ধর'এর (Dhurandhar) সেট থেকে ফাঁস হল রণবীর এবং সঞ্জয়ের চরিত্রের লুক। শুটিং সেট থেকে ফাঁস হওয়া ওই ভিডিওতে রণবীরকে লম্বা চুল এবং দাঁড়িতে দেখা গিয়েছে। অভিনেতার এই লুক 'পদ্মাবত'এর (Padmaavat) খিলজি চরিত্রের কথা স্মরণ করাচ্ছে নেটবাসীকে। অন্যদিকে সঞ্জয় দত্তের লুকও ছিল বেশ নজরকাড়া। প্রবীণ অভিনেতাকে সাদা কুর্তা এবং পায়জামা দেখা গিয়েছে। সঙ্গে ধূসর রঙের শাল। রণবীর এবং সঞ্জয় ছাড়াও ধুরন্ধরে আরও অভিনয় করেছেন আর মাধবন (R Madhavan), অক্ষয় খান্না (Akshaye Khanna) এবং অর্জুন রামপাল (Arjun Rampal)। ছবির মুক্তি সম্পর্কে নির্মাতাদের তরফে এখনও কিছু জানানো হয়নি।

'ধুরন্ধর'এর শুটিং সেট থেকে ফাঁস রণবীর এবং সঞ্জয়ের লুকঃ

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jun 03, 2025 01:39 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).