Ranbir Kapoor: আলিয়া ফ্রান্সে, একরত্তি মেয়ের মন ভোলাতে রাহাকে নিয়ে চার্চে গেলেন রণবীর, দেখুন

রবিবার বিকেলে মেয়ে রাহাকে নিয়ে রকস্টার অভিনেতা গেলেন বান্দ্রার মাউন্ট মেরি চার্চে। চার্চ থেকে রণবীর এবং রাহার একটি ভিডিও ভাইরাল হয়েছে।

Ranbir Kapoor: আলিয়া ফ্রান্সে, একরত্তি মেয়ের মন ভোলাতে রাহাকে নিয়ে চার্চে গেলেন রণবীর, দেখুন
Ranbir Kapoor and Daughter Raha (Photo Credits: Instagram)

অভিনেত্রী আলিয়া ভাট (Alia Bhatt) রয়েছেন ফ্রান্সে। ৭৮'তম কান চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছেন তিনি। কানের লাল গালিচায় এটিই তাঁর হাতেখড়ি। একদিকে নায়িকা বিশ্ব মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করছেন অন্যদিকে স্বামী রণবীর কাপুর (Ranbir Kapoor) বাবার ভূমিকায় নিজের দায়িত্ব পালন করছেন। মা কাছে নেই তাই মেয়ের মন ভোলাতে একরত্তিকে নিয়ে রণবীর ঘুরতে বেরিয়েছেন। রবিবার বিকেলে মেয়ে রাহাকে নিয়ে রকস্টার অভিনেতা গেলেন বান্দ্রার মাউন্ট মেরি চার্চে। চার্চ থেকে রণবীর এবং রাহার (Raha) একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, সাদা স্লিভলেস টি-শার্টে রয়েছেন রণবীর। তাঁর কোলে বেবি পিঙ্ক রঙের জামায় রাহা।

মেয়ে রাহাকে নিয়ে চার্চ ঘুরতে গিয়েছেন রণবীরঃ

 

View this post on Instagram

 

A post shared by Raha kapoor (@rahakapoor_official_)

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on May 25, 2025 07:22 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).