Rahat Fateh Ali Khan Viral Video: শিষ্যকে জুতোপেটা করছেন রাহাত ফতে আলি, শিল্পীর আচরণে তাজ্জব অনুরাগীমহল
ঝড়ের গতিতে ভিডিয়ো ছড়িতে পড়তে নিজের এমন আচরণের কারণ একটি ভিডিয়ো বার্তা মারফত জানালেন শিল্পী।
Rahat Fateh Ali Khan Viral Video: খ্যাতনামা সঙ্গীতশিল্পী রাহাত ফতেহ আলি খানের একটি ভিডিয়ো সদ্য ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে, এক ব্যক্তিকে মারধর করছেন পাকিস্তানি গায়ক। জুতো খুলে পেটাতেও দেখা গিয়েছে। এই ভিডিয়ো দেখে নেহাতই আশ্চর্য হয়েছেন তাঁর অনুরাগী থেকে শুরু করে নেটিজেনরাও। ঝড়ের গতিতে ভিডিয়ো ছড়িতে পড়তে নিজের এমন আচরণের কারণ একটি ভিডিয়ো বার্তা মারফত জানালেন শিল্পী। সেখানে তিনি বললেন, 'একজন গুরু এবং তাঁর শিষ্যের মধ্যেকার বিষয় এটি। সে আমার ছেলের মত। কিছু ভাল করলে যেমন প্রশংসা করি, তেমনই কিছু ভুল করলে শাস্তি দিতে হয়'।
দেখুন ভাইরাল ভিডিয়োটি...
Famous singer Rahat Fateh Ali khan beating his servent for bottle of Alcohol pic.twitter.com/9DZwYxgPmV
— Ghulam Abbas Shah (@ghulamabbasshah) January 27, 2024
রাহাতের ভিডিয়ো বার্তা...
Update : Rahat Fateh Ali Khan ( @RFAKWorld )issued a clarification regarding his viral video, There was holy water in the bottle pic.twitter.com/oIStHwWXFp
— Ghulam Abbas Shah (@ghulamabbasshah) January 27, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 28, 2024 10:34 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

