Pushpa 2 Trailer Launch: পুষ্পা টু-র ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে ভয়ানক ভিড়, অল্লু-রশ্মিকার দেখা মিলতেই পদপিষ্ট হওয়ার পরিস্থিতি

অভিনেতা অল্লু অর্জুন, রশ্মিকা মন্দনাকে দেখার জন্যে গান্ধী ময়দানে পদপিষ্টের পরিস্থিতি তৈরি হয়। একদল ভক্তকে দেখা গিয়েছে সাউন্ড টাওয়ারের উপরে ঠেলে উঠেছেন।

Pushpa 2 Trailer Launch: পুষ্পা টু-র ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে ভয়ানক ভিড়, অল্লু-রশ্মিকার দেখা মিলতেই পদপিষ্ট হওয়ার পরিস্থিতি
Pushpa 2 Trailer Launch (Photo Credits: X)

Pushpa 2 Trailer Launch: অল্লু অর্জুনের আসন্ন ছবি পুষ্পা টু-র ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে উপচে পড়া ভিড়। থিকথিক করছে ভক্তের মাথা। ছবি মুক্তির আগে রবিবার, ১৭ নভেম্বর পাটনার (Patna) গান্ধী ময়দানে 'পুষ্পা ২: দ্য রুল'-এর (Pushpa 2: The Rule) ট্রেলার লঞ্চ অনুষ্ঠানের আয়োজন করেছিলেন নির্মাতারা। ধীরে ধীরে বাড়তে শুরু করে ময়দানের ভিড়। অভিনেতা অল্লু অর্জুন (Allu Arjun), রশ্মিকা মন্দনাকে (Rashmika Mandanna) দেখার জন্যে গান্ধী ময়দানে পদপিষ্টের পরিস্থিতি তৈরি হয়। একদল ভক্তকে দেখা গিয়েছে সাউন্ড টাওয়ারের উপরে ঠেলে উঠেছেন। পুষ্পা টু-র ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে কয়েক হাজার ভক্ত এসে ভিড় করেছে এদিন। ৫ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেটে চলেছে 'পুষ্পা ২'। ২০২১ সালে সুকুমার পরিচালিত 'পুষ্পা' ছবিটির জন্যে সেরা অভিনেতা হিসাবে জাতীয় পুরস্কার পেয়েছেন অল্লু অর্জুন।

পুষ্পা ২-র ট্রেলার লঞ্চ অনুষ্ঠান... 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Nov 17, 2024 05:56 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).