Mithun Chakraborty: আবেগাপ্লুত মিঠুন চক্রবর্তী, অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী
'মিঠুন চক্রবর্তী ভারতীয় চলচ্চিত্রে অনন্য অবদানের জন্য মর্যাদাপূর্ণ দাদাসাহেব ফালকে পুরস্কারে সম্মানিত হয়েছেন এতে আমি খুশি...।'
কলকাতা: ভারতীয় সিনেমার সবচেয়ে বড় সম্মান দাদাসাহেব ফালকে পুরস্কার (Dadasaheb Phalke Award) পাচ্ছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভারতীয় সিনেমায় অবদানের জন্য এই পুরস্কারে ভূষিত হবেন মিঠুন চক্রবর্তী। আগামী ৮ অক্টোবর ৭০তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে তাঁকে দাদাসাহেব ফালকে পুরস্কার প্রদান করা হবে। সোমবার মিঠুন চক্রবর্তীর জন্য এই পুরস্কার ঘোষণা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। অভিনেতাকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও (PM Narendra Modi)। এক্স হ্যান্ডলে পোস্টটি শেয়ার করে মিঠুন চক্রবর্তীকে অভিনন্দন জানিয়েছেন তিনি।
নরেন্দ্র মোদী অশ্বিনী বৈষ্ণবের পোস্টটি শেয়ার করে লিখেছেন, 'আমি খুশি যে মিঠুন চক্রবর্তী ভারতীয় চলচ্চিত্রে অনন্য অবদানের জন্য মর্যাদাপূর্ণ দাদাসাহেব ফালকে পুরস্কারে সম্মানিত হয়েছেন। তিনি একজন সাংস্কৃতিক আইকন, যিনি প্রজন্মের পর প্রজন্ম ধরে তাঁর বহুমুখী অভিনয়ের জন্য প্রশংসিত হয়েছেন। তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা।' দেখুন-
Delighted that Shri Mithun Chakraborty Ji has been conferred the prestigious Dadasaheb Phalke Award, recognizing his unparalleled contributions to Indian cinema. He is a cultural icon, admired across generations for his versatile performances. Congratulations and best wishes to… https://t.co/aFpL2qMKlo
— Narendra Modi (@narendramodi) September 30, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Sep 30, 2024 03:07 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

