Parineeti and Raghav: কপিলের মঞ্চে পরিণীতি ও রাঘব, আচমকা মাঝপথে শুটিং বন্ধ করে বেরিয়ে এলেন তারকা দম্পতি

১৯ জুলাই, শনিবার তারকা দম্পতিকে কপিলের শোয়ের শুটিং সেটের বাইরে দেখা গিয়েছে। পাপারাৎজির জন্যে পোজ দিয়েছেন পরিণীতি এবং রাঘব। কিন্তু শোয়ের শুটিংয়ের মাঝে এদিন আচমকাই মঞ্চে ছেড়ে চলে যান দম্পতি।

Parineeti and Raghav: কপিলের মঞ্চে পরিণীতি ও রাঘব, আচমকা মাঝপথে শুটিং বন্ধ করে বেরিয়ে এলেন তারকা দম্পতি
Parineeti and Raghav (Photo Credits: X)

বিয়ের পর প্রথমবার একসঙ্গে দম্পতি হিসাবে 'দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো'এ (The Great Indian Kapil Show) আসছেন পরিণীতি চোপড়া (Parineeti Chopra) এবং রাঘব চাড্ডা (Raghav Chadha)। ১৯ জুলাই, শনিবার তারকা দম্পতিকে কপিলের শোয়ের শুটিং সেটের বাইরে দেখা গিয়েছে। পাপারাৎজির জন্যে পোজ দিয়েছেন পরিণীতি এবং রাঘব। কিন্তু শোয়ের শুটিংয়ের মাঝে এদিন আচমকাই মঞ্চে ছেড়ে চলে যান দম্পতি। জানা যাচ্ছে, রাঘবের মায়ের চিকিৎসার জরুরি অবস্থার কারণে শুটিং বন্ধ করতে হয়েছে তাঁদের। আইএএনএস-এর রিপোর্ট অনুসারে, সেটে উপস্থিত রাঘবের মা শুটিং চলাকালীন হঠাৎই অসুস্থ বোধ করেন। তাঁকে তাৎক্ষণিকভাবে নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ফলে দম্পতি শুটিং মাঝপথে বন্ধ রেখে হাসপাতালে ছোটেন।

আরও পড়ুনঃ মুখ ফুলে কলার কাঁদি, সৌন্দর্য বাড়াতে গিয়ে নিজের এ কী অবস্থা করলেন উরফি জাভেদ?

কপিলের শো মাঝপথে ছেড়ে চলে আসেন রাঘব-পরিণীতি

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jul 20, 2025 06:24 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).