Pahalgam Terrorist Attack: 'মুসলিম হয়ে লজ্জিত যে...', বললেন সেলিম মার্চেন্ট

Pahalgam Terrorist Attack: 'মুসলিম হয়ে লজ্জিত যে...', বললেন সেলিম মার্চেন্ট
Salim Merchant On Pahalgam Attack (Photo Credit: FB/X/ANI)

পহেলগামে (Pahalgam Terrorist Attack) জঙ্গি হামলার তীব্র নিন্দা করলেন  সেলিম মার্চেন্টে (Salim Merchant)। বলিউডের জনপ্রিয় সুরকার এবং গায়ক কাশ্মীরে ভয়াবহ জঙ্গি হামলার তীব্র বিরোধিতা করেন। সেই সঙ্গে বলেন, 'যারা মানুষ মেরেছে, তারা মুসলিম (Muslim) নয়, তারা জঙ্গি (Terrorist)।' বিনা দোষে যেভাবে হিন্দুদের হত্যা করা হয়, সে বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন সেলিম মার্চেন্ট। পাশাপাশি তিনি 'লজ্জিত মুসলিম হয়ে যে তাঁকে এই দিন দেখতে হচ্ছে' বলেও মন্তব্য করেন সেলিম। বলিউডের জনপ্রিয় গায়ক আরও বলেন, ইসলাম কখনও হিংসার কথা বলে না। কোরান শরিফে লেখা নেই যে মুসলিম হয়েই হিংসা করো। উলটে কোরান শরিফে রয়েছে, ধর্মের বিষয়ে কোনও জোর জবরদস্তি খাটবে না। তাই পহেলগামে যা হয়েছে, তা অতি জঘন্য। যাদের জন্য নির্দোষ প্রাণগুলি অকালে ঝরে গেল,তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানান সেলিম মার্চেন্ট।

আরও পড়ুন: Swastika Mukherjee On Pahalgam Attack: 'রাজায় রাজায় যুদ্ধ হয়, উলুখাগড়ার প্রাণ যায়', পহেলগামে ২৬ জনের প্রাণ যাওয়ার পর লিখলেন স্বস্তিকা মুখোপাধ্যায়

শুনুন কী বললেন বলিউডের জনপ্রিয় সুরকার, গায়ক...

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Apr 24, 2025 04:50 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).